পরীক্ষা হলে এসএসসি পরীক্ষার্থী অসুস্থ,কেন্দ্রে ছিল না মেডিকেল টিম 

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৬

পরীক্ষা হলে এসএসসি পরীক্ষার্থী অসুস্থ,কেন্দ্রে ছিল না মেডিকেল টিম 
১১

 

জুলহাস উদ্দীন তেঁতুলিয়া (পঞ্চগড়)প্রতিনিধি :

 

চলমান এসএসসি পরীক্ষায় পঞ্চগড়ের তেঁতুলিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালীন এক পরীক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। তবে জরুরি প্রাথমিক চিকিৎসার জন্য ওই কেন্দ্রে কোনো মেডিকেল টিম বা চিকিৎসকের উপস্থিতি ছিল না।

 

মঙ্গলবার (২১ এপ্রিল) পরীক্ষা চলাকালীন আলপনা (১৬) নামের এক পরীক্ষার্থী হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় এবং প্রচণ্ড অসুস্থ বোধ করে। তাৎক্ষণিকভাবে কক্ষ পরিদর্শক ও দায়িত্বরত শিক্ষকরা তাকে সহায়তার চেষ্টা করলেও কোনো চিকিৎসক না থাকায় বিড়ম্বনায় পড়তে হয়। পরবর্তীতে কোনো উপায় না পেয়ে তাকে মোটরসাইকেলে করে দ্রুত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

 

অসুস্থ শিক্ষার্থীর মা জানান, মেয়েটি আগে থেকেই অসুস্থ ছিল। গত পরশু রাতে তাকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকের পরামর্শ ও মেয়ের প্রবল ইচ্ছায় তাকে হাসপাতাল থেকে এনে পরীক্ষায় বসানো হয়। কিন্তু পরীক্ষা চলাকালীন সে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

 

কেন্দ্র সূত্রে জানা যায়, ছাত্রীটি অসুস্থ হওয়ার পর তার অভিভাবকদের ডেকে পূর্বের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়। তবে তাৎক্ষণিক কোনো চিকিৎসক উপস্থিত না থাকায় পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয়। সংশ্লিষ্ট চিকিৎসককে ফোন করা হলেও তিনি পৌঁছানোর আগেই ঝুঁকি এড়াতে শিক্ষার্থীকে মোটরসাইকেলে করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীর চলে যাওয়ার পর চিকিৎসক ও অ্যাম্বুলেন্স কেন্দ্রে পৌঁছায়।

 

ঘটনার খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। তিনি অসুস্থ পরীক্ষার্থীর পরিবারের সাথে কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।

 

অভিভাবকরা পরীক্ষাকেন্দ্রে ভবিষ্যতে প্রতিটি কেন্দ্রে স্থায়ীভাবে মেডিকেল টিম নিশ্চিত করার দাবি জানিয়েছেন।o


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest