ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কাজীপুরে যমুনার গর্ভে অর্ধশত বিঘা ফসলি জমি বিদেশে কেমন আছেন জানালেন মোনালিসা মাধবপুরে ৯ হাজার কেজি ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব নিলেন ইদ্রিস মিয়া হরমুজ প্রণালিতে জাহাজে হাম/লায় ১১ ভারতীয় আ/হত মান্দায় মা/দক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে যুবকের ২ মাসের কা/রাদণ্ড নাগরপুরে ‘বেজি গ্রুপ’-এর প্রধান অমিও -সহ গ্রেপ্তার ৪ কাউনিয়ায় আখতার হোসেন এমপি’র উদ্যোগে দুস্থ,অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ রেজাউর রহমান ফাহিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ১৯ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল কেরানীগঞ্জের ঐতিহাসিক জিনজিরা প্রাসাদ পরিদর্শনে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, দ্রুত সংরক্ষণের তাগিদ

রেজাউর রহমান ফাহিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ১৯ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল

  • আপডেটের সময় : ০৬:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৩১ সময় দৃশ্য
৪৭

স্টাফ রিপোর্টার, গুলশান ঢাকা: ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য রেজাউর রহমান ফাহিমের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড বিএনপি ও এর সহযোগী সকল অঙ্গ-সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা রেজাউর রহমান ফাহিমের বিরুদ্ধে চালানো অপপ্রচারের তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে এই মিথ্যা প্রচারণা বন্ধের দাবি তোলেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন, যাতে লেখা ছিল— “অপপ্রচারের বিরুদ্ধে রুখতে হবে একসাথে”, “মিথ্যা অপপ্রচার বন্ধ করো, সত্যের পক্ষে আওয়াজ তোলো” এবং “ফাহিম ভাইয়ের বিরুদ্ধে অপপ্রচার মানি না মানব না”।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল রেজাউর রহমান ফাহিমের বিরুদ্ধে এই ধরনের ভিত্তিহীন ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে। আওয়ামী লীগের দোসরদের ইন্ধনে এই ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে তারা অভিযোগ করেন। অনতিবিলম্বে এই মিথ্যা প্রোপাগান্ডা ও ষড়যন্ত্র বন্ধ না হলে আগামীতে আরও কঠোর রাজনৈতিক কর্মসূচি দেওয়া হবে বলে নেতা-কর্মীরা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মিছিলে ১৯ নং ওয়ার্ড বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ সমর্থক অংশ নেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

কাজীপুরে যমুনার গর্ভে অর্ধশত বিঘা ফসলি জমি

রেজাউর রহমান ফাহিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ১৯ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেটের সময় : ০৬:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬