রাজশাহীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

রাজশাহীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ওমর ফারুক, রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীতে ৪১০ পিস ইয়াবা সহ হোসেন আলী (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক মাদক ব্যবসায়ী পবা উপজেলার আলিগঞ্জ গ্রামের মৃত আনারুলের ছেলে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন ঠাকুরমারা এলাকা থেকে আটক করা হয়। র‌্যাব জানায়, র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগর কাশিয়াডাঙ্গা থানাধীন ঠাকুরমাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হোসেন আলীকে ৪১০ পিস ইয়াবাসহ আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা দায়ের করা হয়েছে।

alokito tv

Pin It on Pinterest