নওগাঁয় মদ তৈরীর সময় কারখানায় পুলিশের অভিযান মদসহ একজন আটক

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০

নওগাঁয় মদ তৈরীর সময় কারখানায় পুলিশের অভিযান মদসহ একজন আটক

মোঃ ফিরোজ হোসেন ,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় চোলাই মদ তৈরীর সময় মদ তৈরীর কারখানায় পুলিশের অভিযানে ১০ লিটার মদসহ একজনকে আটক করেছে। গতকাল সোমবার দুপুর ২ টার দিকে এ অভিযান পরিচালনা করেন জেলার মহাদেবপুর থানাধীন নওহাটা মোড় ফাঁড়ি পুলিশ। ফাঁড়ি পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ি পুলিশ জানতে পারেন যে, এলাকার স্বরুপপুর (আদর্শগ্রামে) চোলাই মদ তৈরী করা হচ্ছে। এমন সংবাদ পাওয়ার সাথে সাথে ফাঁড়ি ইনচার্জ এস আই ফরিদ সঙ্গীয় ফোর্স কনেস্টবল সরোয়ার ও নূরুদ্দিনকে সাথে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে ওই গ্রামের মৃত আতোয়া পাহানের ছেলে কামু পাহান (৫০) কে চোলাই মদ তৈরীর সময় হাতে নাতে আটক করেন ও একই সময় তৈরীকৃত ১০ লিটার মদ উদ্ধার (জব্দ) করেন ও মদ তৈরীর কারখানা গুড়িয়ে দেন পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে, নওহাটামোড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই ফরিদ জানান, ইতিমধ্যেই আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।


alokito tv

Pin It on Pinterest