ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২০
ইসারুল হক,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন অালহাজ্ব মঈনুদ্দিন মন্ডল সাধারণ সম্পাদক অাবদুল ওদুদ এবং সহ-সভাপতি মো. জিয়াউর রহমান, সহ-সভাপতি অালহাজ্ব রুহুল অামিন। আজ ৫ মার্চ ২০২০ বৃহস্পতিবার সকাল ১০ টা ঘটিকায় সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ্ব মোহাম্মদ মঈন উদ্দিন মন্ডল এর সভাপতিত্ব ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সৌরভ পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ ওবায়দুল কাদের। চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ হাছান মাহমুদ এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের, সাংগঠনিক সম্পাদক, জনাব এস এম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য জনাব নুরুল ইসলাম ঠান্ডু, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বেগম আখতার জাহান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য জনাব শাহাবুদ্দিন ফারাজী, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জনাব শামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সদস্য ফেরদৌসি ইসলাম জেসি এম.পি। উল্লেখ্য যে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবদুল ওদুদ।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST