মহাদেবপুরের রাইগাঁ ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলম সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০

মহাদেবপুরের রাইগাঁ ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলম সাময়িক বরখাস্ত

মোঃ ফিরোজ হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউপি চেয়ারম্যান মোঃ মঞ্জুর আলম মঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, ইপ-১ অধি শাখার উপ সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বারিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে (স্মারক নং-৪৬.০০.৬৪০০.০১৭.২৭.০০১.১৭-২৮৮, তাং ১৫ মার্চ ২০২০) এই আদেশ জারী করা হয়। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, চেয়ারম্যান কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী এ সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়। উল্লেখ্য, গত ২১ জানুয়ারী নওগাঁর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-৫ দোকানে ভাঙচুর, লুটপাট ও মারপিটের অভিযোগে দায়ের করা একটি মামলায় রাইগাঁ ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলমের বিরুদ্ধে এক বছরের কারাদন্ডের আদেশ দেন। চেয়ারম্যান মঞ্জু পরে নওগাঁ জেলা জজ আদালতে আপিল দায়ের করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। বিধি অনুযায়ী নওগাঁ জেলা প্রশাসক রায়ের বিষয়টি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে পাঠান। জানতে চাইলে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘তিন দিনের মধ্যে বরখাস্তকৃত চেয়ারম্যানের স্থলে প্যানেল চেয়ারম্যানকে দয়িত্ব দেয়ার নিয়ম রয়েছে। বিধি অনুযায়ী সথাসময়ে প্রয়োজনীয় পদপে গ্রহণ করা হবে বলেও তিনি জানান।


alokito tv

Pin It on Pinterest