নাটোরের বনপাড়া পৌরসভায় করোনা ভাইরাস প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০

নাটোরের বনপাড়া পৌরসভায় করোনা ভাইরাস প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বুলবুল আহাম্মেদ, নাটোর  প্রতিনিধিঃ -নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার পৌর মিলনায়তনে আয়োজিত সভায় মেয়র অধ্যাপক কেএম জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ। বিশেষ অতিথি হিসাবে বনপাড়া শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস কুদ্দুস মিয়াজী, যুগ্ন সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ওয়াসেক আলী সোনার ও বনপাড়া ক্যাথলিক মিশনের পাল পুরোহিত ফাদার বিকাশ হিউবার্ট রিবেরু বক্তব্য রাখেন। সভায় ওয়ার্ড কাউন্সিলর, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বেসরকারী হাসপাতাল-ক্লিনিকের প্রতিনিধি, ধর্মীয় নেতা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ নেন।

alokito tv

Pin It on Pinterest