মির্জাগঞ্জে অর্ধাহারে থাকা বিধবার বাড়ীতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হলেন ওসি

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২০

মির্জাগঞ্জে অর্ধাহারে থাকা বিধবার বাড়ীতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হলেন ওসি
কামরুজ্জামান বাঁধন,বিশেষ প্রতিনিধিঃ করোনা ভাইরাসের কারনে অনাহারে থাকা এক বিধবা নারীর বাড়ীতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হলেন মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আর শওকত আনোয়ার ইসলাম। সোমবার (০৬ এপ্রিল) দুপুরে উপজেলা সদর সুবিদখালী থেকে ১৪কিলোমিটার দক্ষিণে গাবুয়া গ্রামে গিয়ে বিধবা শেফালী বেগমের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। চার দিন যাবত মেয়ে ও নাতিকে নিয়ে অর্ধাহারে-অনাহারে থাকা বিধবা শেফালী বেগম খাবার পেয়ে আনন্দে কেঁদে ফেলেন । জানা যায়,কাকড়াবুনিয়া ইউনিয়নের গাবুয়া গ্রামের শেফালী বেগম (৪৫) স্বামী ও দুই মেয়ে নিয়ে মিরপুরে বসবাস করতেন। ১৪ বছর পূর্বে স্বামী আ.মন্নান হাওলাদার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।স্বামীর মৃত্যুর পর ৩মাসের শিশু কন্যা (ছোট মেয়ে) শিখাকে নিয়ে গ্রামের বাড়ী গাবুয়াতে স্বামীর বাড়ীতে চলে আসেন। বড় মেয়ে রেখা আক্তার ঢাকার মিরপুর ১১ নম্বর এলাকায় একটি গার্মেন্টেসে সুইং অপারেটর হিসেবে চাকুরী নিয়ে পরিবারের দায়িত্ব নেন। রেখা বেগমের স্বামী মো.স্বপন মিয়াও মিরপুরের অন্য একটি গার্মেন্টেসে চাকুরী করেন। গ্রামের বাড়িতে থাকা বিধবা মা,দশম শ্রেণীতে অধ্যায়নরত ছোট বোন ও একমাত্র ছেলে রাফির ভরনপোষণ সহ যাবতীয় খরচের জন্য মাস শেষে গার্মেন্টস থেকে পাওয়া বেতনের সম্পূর্ণ টাকা প্রতি মাসে বাড়ীতে পাঠিয়ে দেন। করোনা ভাইরাসের কারনে গার্মেন্টস বন্ধ থাকায় এ মাসে টাকা পাঠাতে না পারায় পরিবারের সদস্যরা অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করতে থাকে।কোন উপায় না পেয়ে রেখা আক্তার রবিবার সন্ধ্যায় মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) এম.আর শওকত আনোয়ার ইসলামের মোবাইল ফোনে ফোন দিয়ে গ্রামের বাড়িতে থাকা তার বিধবা মা ও পরিবারের সদস্যদের অনাহারে থাকার বিষয়টি জানিয়ে তাদেরকে সহযোগীতার জন্য অনুরোধ করেন। বিষয়টি অবগত হয়ে আজ (সোমবার) দুপুরে অফিসার ইনচার্জ (ওসি) এম.আর শওকত আনোয়ার ইসলাম ১০কেজি চাল,৫কেজি আলু,২কেজি ডাল,২কেজি পিয়াজ,২লিটার সয়াবিন তৈল,লবন,সাবান সহ আনুষাঙ্গিক নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে উপজেলা সদর সুবিদখালী থেকে ১৪ কিঃমিঃ দক্ষিণে গাবুয়া বাজারে পৌঁছে ২কিঃমিঃ কাঁচা রাস্তা পায়ে হেঁটে বিধবা শেফালী বেগমের বাড়িতে গিয়ে তার হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) মো.শাহ আলম উপস্থিত ছিলেন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest