করোনা উপসর্গ থাকায় নাটোর শহরের কান্দিভিটা এলাকায় এক শ্রমিক নেতা ও তার ভাইয়ের বাড়ি লকডাউন,নমুনা সংগ্রহ
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০
আবু মুসা স্টাফ রিপোর্টারঃ করোনা উপসর্গ নিয়ে নারায়নগঞ্জ থেকে আসা এক নারীর কারনে নাটোর শহরের কান্দিভিটা এলাকার দুটি বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। ইতিমধ্যেই ওই নারীর নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। নাটোর শহরের কান্দিভিটা এলাকার শ্রমিকনেতার মেয়ে সম্প্রতি করোনা উপসর্গ নিয়ে বাবার বাড়িতে অসেন। এ কারনে ওই শ্রমি নেতা ও পাশেই তার ভাইয়ের বাড়িতে আজ দুপুরে তালা মেরে লকডাউন করে দেয়া হয়।