রাজশাহীতে করোনা সন্দেহে নারীসহ তিন জন আইসোলেশনে, ৯০ টির সব নেগেটিভ

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০

রাজশাহীতে করোনা সন্দেহে নারীসহ তিন জন আইসোলেশনে, ৯০ টির সব নেগেটিভ
ওমর ফারুক, রাজশাহী ব্যুরো : রাজশাহীতে করোনা সন্দেহে নারীসহ তিন জন আইসোলেশনে নেয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে, আজ রোববার মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকার এক যুবতী নারী, দর্গাপাড়ার যাটোর্দ্ধ এক ব্যক্তি এবং নওগাঁর পঞ্চাশ বছর বয়সী একজন আইসোলেশন ওয়ার্ড রাজশাহীর সংক্রমিত ব্যাধী হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের করোনার উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে, গত শনিবার ৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজে যার সবগুলোর ফলাফল নেগেটিভ। রোববার ৯০টি নমুনার পরীক্ষা হচ্ছে। এদিকে গত শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নওগাঁ থেকে চিকিৎসা নিতে এসে কৃষ্ণ নামের এক ব্যক্তি মারা গেছে। তিনি শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি নিয়মিত মদপান করতো। সেকারনে শ্বাসকষ্ট হতে পারে। তবে নমুনা সংগ্রহ করা হযেছে। আজ পরীক্ষা করা হবে।

alokito tv

Pin It on Pinterest