পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ করোনা সংক্রমন প্রতিরোধে জোড়ালোভাবে কার্যক্রম পরিচালনা করছে বরিশালে রেড ক্রিসেন্ট সোসাইটি। যার ধারবাহিকতায় গত ৩১ মার্চ থেকে এ অব্দি প্রতিদিনই বরিশাল নগরীর বিভিন্ন এলাকায়, বাজার, গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনায় জীবাণুনাশক স্প্রে করেছেন তারা। নিরলসভাবে এর পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে সরকারি ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক প্রচারনা চালিয়ে যাচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি। বরিশাল রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান আতিকুজ্জামান শুভ বলেন, ইউনিট লেভেল অফিসার মোঃ গোলাম কবির, সেক্রেটারি মোঃ হেমায়েত উদ্দিন হাওলাদার, উপ যুব প্রধান আশিকুল আলমসহ সশ্লিষ্টসকলে করোনা সংক্রমন প্রতিরোধে জনসাধারণকে সচেতন করার লক্ষে কাজ করে যাচ্ছি। যে ধারাবাহিকতায় আমরা মাইকে প্রচারণার পাশাপাশি লিফলেটও বিতরন করেছি। শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, বাজার, মসজিদে আমরা জীবানুনাশক স্প্রে দিচ্ছি নিয়মিতভাবে। এছাড়াও সম্প্রতি জেলখানায় মনিটরিং কার্যক্রমও শুরু করেছি। তিনি বলেন, আমরা চাই মানুষ করোনা ভাইরাস প্রতিরোধে আরো বেশি সচেতন হোক এবং অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া বন্ধ করুক।