শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরোঃ পূর্ব শত্রুতার জেড় ধরে করোনার এই দূর্যোগেও মাছ ধরা নিয়ে বিবাদে জড়ায় ২ (দুই) পক্ষ। জানা যায়, বরিশাল মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ওয়াহিদ হাং ওরফে মোল্লা অহিদ এর ইশারায় ফোরকান (২৮) ও আবুল বাশার (৪৫) কে নির্মমভাবে কুপিয়ে জখম করে হামিদ, আলামিন, মামুন, মকবুল ও সুজনসহ অজ্ঞাত আরো অনেকে। তাহারা বর্তমানে বরিশাল শে.বা.চি.ম হাসপাতালে ভর্তি আছে। তাহাদের অবস্থা আশংঙ্কাজনক। যেখানে সারা দেশ করোনা আতঙ্কে ভীত, সেখানে মেহেন্দিগঞ্জ উপজেলার দুই পক্ষ সামান্য মাছ ধরাকে কেন্দ্র করে সংঘাত চালায়। করোনা রোগীর সামাল দিতে গিয়ে যেখানে হাসপাতালগুল হিমসিম খাচ্ছে সেখানে কিছু শ্রেনির মানুষ এখানো করে যাচ্ছে পারস্পরিক দন্দ। ফোরকান এবং বাশারকে দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ করা হয়েছে মোল্লা অহিদ এর বিরুদ্ধে। আহতদের পারিবারিক সুত্রে যানা গেছে হামলাকারিদের বিরুদ্ধে মামলার প্রস্ততুতি চলছে।