বরিশালে চকে টিসিবির পন্য বিক্রি না যেনো চৈত্র মাসের মূল্যহ্রাস

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

বরিশালে চকে টিসিবির পন্য বিক্রি না যেনো চৈত্র মাসের মূল্যহ্রাস
শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরোঃ বরিশালে চকের ভেতরে টিসিবির পন্য বিক্রিতে যে গণজোয়ার দেখা যায়, তা দেখে যেনো মনে হয়, চকে চৈত্র মাসে মূল্যহ্রাস বসেছে। করোনা আতঙ্কে ভীত সারাদেশ। আজকে পর্যন্ত করোনায় মৃত্যু সংখ্যা ৮৪ জন এবং আক্রান্তের সংখ্যা মোট ২১৪৪ জন। কিন্তু এখনো জনগনের মধ্যে কোনরকম জনসচেতনতা দেখা যাচ্ছে না। বরিশালে টিসিবির পন্য বিক্রিতে দেখা গেছে ভয়াবহ বিশৃঙ্খলা। এর মধ্যে হঠাৎ করে একজন মধ্যবয়স্ক নারী লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় রাস্তার উপরেই অজ্ঞান হয়ে পড়ে যায়।
এর মধ্যে এখানে কোন ধরনের প্রশাসনের ভূমিকা দেখা যায়নি। এমনকি থানায় যোগাযোগ করেও কোন প্রকার সুরাহ পাওয়া যায়নি। এমতাবস্থায়, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং উর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে, অতি দ্রুত টিসিবির পণ্য বিতরণের ক্ষেত্রে জরুরী ব্যবস্থা না নিলে বরিশাল নগরী খুব শীঘ্রই covid-19 এর ভয়ানক থাবায় আক্রান্ত হবে। তাই বরিশালের টিসিবির পণ্য বিক্রিতে প্রশাসনের আরো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest