ঘরে বসে থাকতে কি, আমি পারি?

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

ঘরে বসে থাকতে কি, আমি পারি?
মোঃ হাইরাজ
কি করে বোঝাবো তারে,
বুঝ নাহি মানে।
লুকিয়ে চায়ে চুমুক,
ঐ কামালের দোকানে।
পুলিশ আসিল ডান্ডা হতে,
বাহিরে বড় তালা।
প্রশাসন কে দিলাম ধোকা
পেটে ক্ষুধার জ্বালা।
এত প্রচার প্রচারণা,
ভাই চীন থেকে এলো
করোনা।
মরণঘাতী, এ মহামারী,
তাই বাড়িতে থাকা দরকারী।
কেন বুঝেও বুঝনা?
আর আম্বিয়ার বাপ কয়,
তালতলীতে নেই করোনা,
নেই মহামারি।
আমি পুরুষ, তুমি বলো?
ঘরে বসে থাকতে কি আমি
পারি?
আমার আড্ডা, জেডিগার্ড,
নয়তো ফারুকের চায়ের দোকান।
রাগিসনে বাপু একটু খানি এটাই শেষ টান
দোকান বসে একটু বিড়ি,
একটু চা খাই।
হঠাৎ শরীর টা লাগছেনা ভালো
ডাঃ মংফোর কাছে যাই।
কিহে দুলাভাই কেমন আছেন?
হাতে আবার গ্লাভস পরছেন?
আপনারা ও পান ভয়?
ও বুঝেছি নিরাপদ থাকতে হবে,
নিরাপদ রাখতে হবে।
তাই গ্লাভস সবসময়।
দুলাভাই শরীর টা হঠাৎ ব্যথা করছে,
দম নিতে কষ্ট হচ্ছে,
সাথে একটু কাশিও
আছে গায়ে জ্বর জ্বর ভাব।
ডাঃ মংফো বলে, লক্ষন খারাপ
করোনার টেস্ট করতে হবে,
শোনো আম্বিয়ার বাপ।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest