বড়াইগ্রামে চোরাই মালামালসহ দুই জন আটক

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

বড়াইগ্রামে চোরাই মালামালসহ দুই জন আটক
বুলবুল আহাম্মেদ, নাটোর প্রতিনিধিঃ বড়াইগ্রামে চোরাই ফ্যান ও গ্যাস সিলিন্ডারসহ আটক দুই নাটোরের বড়াইগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চুরি হওয়া তিনটি ফ্যান, গ্যাস সিলিন্ডার ও চুলা এবং পানির পাইপের ফিটিং সেটসহ দুজনকে আটক করা হয়েছে। রোববার সকালে তাদের আটক করা হয়। আটকরা হলো বড়াইগ্রাম পৌরসভার ভরতপুর মহল্লার আফাজউদ্দিনের ছেলে শামসুল ইসলাম (২৩) এবং চক বড়াইগ্রাম মহল্লার ইন্তাজুল ইসলাম ইন্তার ছেলে রানা (৩২)। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, গত শুক্রবার ভোরে বিদ্যালয়ের দুটি কক্ষ থেকে তিনটি ফ্যান, একটি গ্যাস চুলা ও সিলিন্ডার এবং পানির পাইপের ফিটিংস চুরি যায়। খবর পেয়ে বিদ্যালয়ে এসে কক্ষ দুটির দরজা ও একটি জানালা ভাঙ্গা দেখতে পাই। পরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহায়তায় অভিযুক্ত রানার বাড়িতে তল্লাশী করে চোরাই সামগ্রীগুলো জব্দ করাসহ রানাকে আটক করা হয়। পরে রানার স্বীকারোক্তি অনুুযায়ী শামসুলকে আটক করে পুলিশ।

alokito tv

Pin It on Pinterest