নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎ স্পর্শে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎ স্পর্শে শিশুর মৃত্যু
বুলবুল আহাম্মেদ, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎ স্পর্শে আব্দুর রহমান নামের (৪) এক শিশু রোববার দুপুরে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছে। আব্দুর রহমান উপজেলার আটঘরিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। ভিকটিমের পিতা সিরাজুল ইসলাম জানান, ঘরে ব্যবহৃত টিনের দরজা বিদ্যুতায়িত হয়ে পড়ে সবার অজান্তে। দরজা স্পর্শ করায় আব্দুর রহমান সবার অগোচরে বিদ্যুতায়িত হয়ে দরজার সাথে আটকিয়ে মাথা নুইয়ে দন্ডায়মান থাকতে দেখা যায়। সে বিদ্যুতায়িত হয়েছে অনুমান করে বাড়িতে থাকা বৈদ্যুতিক মেইন সুইস অফ করে তাকে উদ্ধার করি। ইতোমধ্যেই তার মৃত্যু হয়। স্থানীয় চেয়ারম্যান চাঁদমাহমুদ ও মেম্বর হাফিজুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

alokito tv

Pin It on Pinterest