ব্যাপক জন সমাগম ঘটনায় নাটোরের ২টি হাট বন্ধ করে দিয়েছে পুলিশ
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০
আবু মুসা স্টাফ রিপোর্টারঃ করোনা পরিস্থিতি মোকাবেলায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া ও জোনাইল হাট বন্ধ করে দিয়েছে পুলিশ। হাটগুলোতে অস্বাভাবিক গণজমায়েত এবং সরকারি নির্দেশনা না মানায় সকাল থেকে পুলিশ হাট দু’টিতে অবস্থান নিয়ে সবাইকে সড়িয়ে দেয়। স্বাস্থ্য বিধি উপক্ষো করে নাটোরে গ্রামীণ হাট-বাজার গুলোতে চলছে ব্যাপক জমায়েত। এর ফলে করোনা ভাইরাস ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ার আশংকা দেখা দেয়ায় এ অভিযান চালানো হয় বলে জানান বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস।