নাটোরে চলনবিলে কৃষকের জমির ধান কাটলেন জেলা প্রশাসক

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০

নাটোরে চলনবিলে কৃষকের জমির ধান কাটলেন জেলা প্রশাসক

বুলবুল আহাম্মেদ, নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় এক কৃষকের জমির ধান কাটলেন নাটোর জেলাপ্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। বুধবার সকালে তিনি উপজেলার তাজপুর ইউনিয়নের সড়াবাড়ি গ্রামের শাহাদত হোসেন নামক এক কৃষকের ধান কাটায় অংশ নেয়। পরে তিনি, সিংড়া উপজেলার চলনবিলের ধান কাটা, শ্রমিক সংকট নিরসণ, শ্রমিকদের যাতায়াত,পরিবহন সমস্যা সমাধান এবং বোরো ধানের নমুনা শস্য কর্তন ও চৌগ্রাম ইউনিয়নের চামেলী আদর্শগ্রামের কর্মহীন ৪০ টি দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, শিশু খাদ্য বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার বানু, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন, সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা। তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন’সহ সরকার বেসরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ।


alokito tv

Pin It on Pinterest