মন্ত্রী গাজীর নির্দেশে কৃষকের পাশে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

মন্ত্রী গাজীর নির্দেশে কৃষকের পাশে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ
শাকিল আহমেদ নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার আদেশক্রমে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নির্দেশনায় কৃষকের এই ক্রান্তিলগ্নে রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ইছাপুরা এলাকায় এক কৃষকের ২ বিঘা জমির পাকা ধান কেটে ঘরে পৌঁছে দিল রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ।মহামারি করোনা ভাইরাসের আতংকে পুরো দেশ।প্রাণ বাঁচানোর তরে ঘরবন্দি সর্বস্তরের মানুষ। পেটে খাবারের টান পড়লেও শ্রমজীবী মানুষ প্রাণের ভয়ে বাহির হচ্ছে না।এতে ধান কাটার সময়ে শ্রমিক সংকটে পাকা ধান ঘরে তুলতে না পারার চরম দুশ্চিন্তায় রূপগঞ্জ উপজেলার ইছাপুরা এলাকার এক কৃষক । কোন উপায় না পেয়ে হতাশায় ভুগছেন এই কৃষক। এই কৃষকের দুর্দিনে নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে লকডাউন উপেক্ষা করে পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ। করোনার ঝুঁকি এড়িয়ে প্রায় ৩০ থেকে ৪০ জন নেতাকর্মীকে সাথে নিয়ে ধান কাটতে চলে গেলেন রূপগঞ্জ উপজেলার ইছাপুরা এলাকার কৃষকের পাকা ধানের মাঠে এবং হাতে কাচি নিয়ে নেমে পড়েন ধান কাটতে। ২৩ এপ্রিল(বৃহস্পতিবার) রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মীকে নিয়ে সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ওই কৃষকের দুই বিঘা জমির পাকা ধান কেটে ঘরে পৌঁছে দিলেন। ওই কৃষক বলেন, চৈত্রের ধান পাকার এই সময়ে আমাদের ২বিঘা জমির ধান পেকে গেছে। কিন্তু করোনার ভাইরাসের কারণে কোন শ্রমিক পাওয়া যাচ্ছে না।অনেক চেষ্টা করেও কোনো শ্রমিক যোগাড় করতে পারিনি। এদিকে ধান পেকে নষ্ট হওয়ার উপক্রম। এতে আমরা দিশেহারা হয়ে পড়ি। আজ দেখলাম হঠাৎ একদল যুবক এসে আমাদের মাঠের পাকা ধান কাটছে। তারা ধান কাটতে নামার পরই আমি খবরটি পাই এবং জানতে পারলাম তারা রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা কর্মী ।তারা সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুই বিঘা জমির পাকা ধান কেটে পরে বাড়িতেও পৌঁছে দেন। এতে আমরা অনেক খুশি হয়েছি। এ প্রসঙ্গে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার বলেন,বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। দেশের যেকোন ক্রান্তিলগ্নে ছাত্রলীগ প্রধান ভূমিকা রেখেছে। সব সময় সাধারণ মানুষের স্বার্থের জন্যই রাজনীতি করে এসেছে। দেশ রক্ষার আন্দোলন ছাড়াও ব্যক্তি পর্যায়েও সব সময় ক্ষতিগ্রস্হ মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বর্তমানেও আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সব সময় এমন নির্দেশনা দিয়ে রেখেছেন। রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইঁয়া মাসুদ বলেন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দের নির্দেশনা বাস্তবায়ন করতে শ্রমিক সংকটে পাকা ধান কাটতে না পারার খবর পেয়ে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও আমি সহ ইউনিয়ন ছাত্রলীগের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মীকে সাথে নিয়ে ওই কৃষক পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি। এই মহৎ কাজ করতে পেরে আমরা অনেক আনন্দিত ও গর্বিত। এই সময় উপস্থিত ছিলো রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ঈমন হাছান খোকন, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ মিয়া, সাধারণ সম্পাদক আরিফ জয়, সিনিয়র সভাপতি সুমন খান, জয়েন্ট সেক্রেটারি , রাশিদুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ নেতা আলীরাজ, লিটন প্রধান ,শান্ত, অনন্ত, আজমির, রফিক, রাজু আরাফাত সহ ছাত্রলীগ নেতা কর্মীবিন্দু ।

alokito tv

Pin It on Pinterest