ভোলায় শিশু-যুবক করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০

ভোলায় শিশু-যুবক করোনায় আক্রান্ত
ভোলা প্রতিনিধি :- ভোলার বোরহানউদ্দিন ও মনপুরায় এক শিশু এবং এক যুবকের করোনা করোনাা সনাক্ত হয়েছে। তাদের নমুনা রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১০ টায় তাদের রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এরা উভয়ই স্থানীয় বলে জানা গেছে। এই প্রথম করোনা রোগী সনাক্ত হলো। ভোলার সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে ৮ বছর বয়সি এক শিশু ও মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা ২২ বছরের এক যুবকের নমুনা সংগ্রহ করা হয়েছিলো। বৃহস্পতিবার তাদের রিপের্ট পজেটিভ এসেছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest