বরিশালে কালবৈশাখী ঝড়ের হানা

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০

বরিশালে কালবৈশাখী ঝড়ের হানা

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে কালবৈশাখী ঝড়ের হানা দিয়েছে। তবে এতে এখন পর্যন্ত তেমন কোন ক্ষয়ক্ষতির আশংকা বা সংবাদ পাওয়া যায়নি।আজ ২৪ এপ্রিল শুক্রবার দুপুর ২ টা এই ঝড়ের আবহাওয়া শুরু হয় এক নাগাড়ে ৩ টা পর্যন্ত চলে।
পরবর্তীতে বিকাল ৫ টা থেকে শুরু হয় এবং কিছুখন পর পর থেমে থেমে বৃস্টিপাত ও ঝড়ো আবহাওয়া বিরাজ করছে।

বরিশাল আবহাওয়া অফিসে থেকে বিবৃতিতে জানানো হয়,ঘন্টায় ৫২ কি.মি. বেগে উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিন-পূর্ব দিকে কালবৈশাখী ঝড় বয়ে যায়,সাথে ছিলো বজ্রসহ বৃষ্টিপাত।যার গতিবিধি ছিলো ঘন্টায় ২১.৬ মিলিমিটার বৃস্টিপাত রেকর্ড করা হয়েছে।

তারা আরও জানান, কাল বৈশাখীর সাথে আমাবশ্যার প্রভাবে আবহাওয়ার এমন পরিস্হিতি হয়েছে।এমন আবহাওয়া আরও দু একদিন স্হায়ী হতে পারে।

এ দিকে আজকের এই বৈরি আবহাওয়ায় বৈশাখী ঝড় হলেও সর্বশেষ তথ্য অনুযায়ী কোথাও কোন ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest