কালীগঞ্জে বৈশাখী টিভির ব্যবস্থাপকের খাদ্যসামগ্রী উপহারঃ

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০

কালীগঞ্জে বৈশাখী টিভির ব্যবস্থাপকের খাদ্যসামগ্রী উপহারঃ

মোহাম্মদ মাহমুদুল হাসান | বিশেষ প্রতিনিধি | ঢাকা |

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী উপহার দিয়ে যাচ্ছেন বৈশাখী টিভির ব্যবস্থাপক শাহাদাৎ হোসেন সবুজ। শুক্রবার কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের বেতুয়ারটেক এলাকায় অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী উপহার দেন তিনি।
এর আগে বৃহস্পতিবার এলাকার বেশ কিছু অসহায় পরিবারের মাঝেও খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন। শিক্ষা অনুরাগী হিসেবে তিনি সর্বমহলে প্রশংসিত ব্যক্তি। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে নিবিড়ভাবে জড়িত রয়েছেন।
বৈশাখী টিভির ব্যবস্থাপক শাহাদাৎ হোসেন সবুজ বলেন, সাধ্যের মধ্যে যতটুকু পারি, দেশের এই ক্রান্তিকালে কর্মহীন ও অসহায় মানুষের খাদ্যাভাব দূর করার লক্ষ্যে খাদ্যসামগ্রী উপহার দিয়ে যাচ্ছি।


alokito tv

Pin It on Pinterest