তালতলীতে মটরসাইকেলসহ দুই চোর আটক

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০

তালতলীতে মটরসাইকেলসহ দুই চোর আটক

মোঃ হাইরাজ তালতলী(বরগুনা)প্রতিনিধি।।

বরগুনার তালতলীতে চুরি হয়ে যাওয়া একটি পালসারমোটরসাইকেলসহ মোটরসাইকেল চোর চক্রের দুইজন সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) তাদেরকে উপজেলার শারিকখালী ইউনিয়নের দঃ কচুপাত্রা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো উপজেলার দঃ কচুপাত্রা এলাকার মৃত্যু শাহাবউদ্দিনের ছেলে বজলু ও পচাঁকোড়ালিয়া ইউনিয়নের হুলাটানা এলাকার নাসির উদ্দিন হাং এর ছেলে মাসুম।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পচাঁকোড়ালিয়া ইউনিয়নের হুলাটানা এলাকার আলতাফ এর ছেলে বাহাদুরের একটি ১৫০ সিসি পালসার ভুলু রং এর গাড়ি গত কাল শুক্রবার ২৩ এপ্রিল রাত ১টার দিকে নিজ বাড়ি থেকে বজল ও মাসুমসহ ৭-৮জন লোকে চুরি করে নিয়ে যায়। পরে বিষয়টি তারা থানায় অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা একটি মোটরসাইকেল চোর চক্রের সদস্য বলে জানা যায়। তাদের সাথে আরো কয়েকজন জড়িত রয়েছে এবং তাদেরও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ। এ ঘটনায় পালসার গাড়ীর মালিক বাহাদুর বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে তালতলী থানায় একটি চুরি মামলা করেন ।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া বলেন,মটরসাইকেলসহ দুই চোরকে আটক করা হয়েছে।আটকৃতদের বিরুদ্ধে একটি চুরি মামলা হলেছে। এই দুইজনকে আগামীকাল কোর্টের মাধ্যেমে কারাগারে পাঠানো হবে। এর সাথে যারা জরিত আছে তাদের আটকের বিষয়ে অভিযান অব্যাহত আছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest