রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ১৩ জন

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০

রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ১৩ জন
রাজশাহী ব্যুরো : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে মোট ১৩ জনকে আটক করা হয়েছে। নগর পুলিশের অভিযানে আটক ৪ জনের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৩ জন ও চন্দ্রিমা থানা ১ জনকে আটক করে। যার মধ্যে ১ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে রাজশাহী জেলা পুলিশের আটটি থানা পৃথক অভিযানে আরো ৯ জনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

alokito tv

Pin It on Pinterest