মোহাম্মদ মাহমুদুল হাসান | বিশেষ প্রতিনিধি | ঢাকা | গণপরিবহন বন্ধ, পায়ে হেঁটেই কর্মস্থলে ফিরছে পোশাক শ্রমিকরা। চাকরি বাঁচাতে করোনার ঝুঁকি নিয়ে হেঁটেই কর্মস্থলে ফিরছেন পোশাক শ্রমিকরা। সরকারের সাধারণ ছুটির সঙ্গে বেড়েছে গণপরিবহন বন্ধের ঘোষণাও। সকাল থেকেই কর্মস্থলে যোগ দিতে শত শত পোশাক শ্রমিককে হেঁটে কর্মস্থলে ফিরতে দেখা যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। গণপরিবহন না থাকায় অনুমোদনহীন যানবাহন ও পায়ে হেঁটে চরম ঝুঁকি নিয়েই কর্মস্থলে যাচ্ছেন তারা। কাজে যোগ না দিলে দেখা দিয়েছে চাকুরির অনিশ্চয়তা। এদিকে, গ্রামেও খাদ্য সঙ্কট দেখা দেয়ায় করোনার ঝুঁকি নিয়েই মাইলের পর মাইল হেঁটে যাচ্ছেন তারা। মহাসড়কেও পড়তে হচ্ছে নানা হয়রানিতে।