ঢাকা ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০
আল-কারিয়া চৌধুরী জয়পুরহাট প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের আতংকে সবাই যখন ঘরে বসে তখনও নিজের জীবনের ঝুঁকির কথা না ভেবে জনগণের অসহায়ত্বের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার ১৭ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার কর্মহীণ ঘরে বসে থাকা রিকশা-ভ্যান চালক থেকে শুরু করে খেটে খাওয়া দিনমজুর ৩০ হাজার অসহায় পরিবারের মাঝে নিজস্ব তহবিল থেকে চাল, ডাল, আলু, পিয়াজ, তৈল ও সাবানসহ প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব এ্যাড.সামছুল আলম দুদু।
এর আগে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব দেখা দিলে জনসাধারণের মাঝে করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে জেলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগের নেতাকর্মীদের হাতে ব্যাক্তিগত অর্থে ৪০ হাজার সাবান, ২৫ হাজার মাস্ক ও দেড় টন জীবাণু নাশক ব্লিচিং পাউডার বিতরণ করেন বলে জানায় এমপি।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST