নলছিটিতে সড়ক দূর্ঘটনায় নিহত-১,আহত-৪

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০

নলছিটিতে সড়ক দূর্ঘটনায় নিহত-১,আহত-৪

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ॥
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর নামক স্থানে ট্রাকের ধাক্কায় আলফা গাড়ি উল্টে ১জন নিহত ও সেনা সদস্যসহ ৪ জন আহত হয়েছে। আজ ২৬ এপ্রিল রবিবার বিকালের দিকে এ সড়ক দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এমখান গ্রুপের ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা আলফা গাড়ির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে আলফার চালকসহ ৫ জন গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। মেডিকেল নেয়ার পথে ১ জনের মৃত্যু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের পরিচয় জানা জায়নি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest