মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধি: করোনাভাইরাস সংকটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া শিশু খাদ্য পথ শিশুদের মধ্যে বিতরণ করা হয়েছে। আহসানগঞ্জ স্টেশন এলাকার ৫১ জন পথ শিশুকে মোল্লা আজাদ সরকারী মহাবিদ্যালয় প্রাঙ্গনে সামাজিক দুরুত্ব বজায় রেখে শিশুখাদ্য হিসেবে বিস্কুট, হরলিক্স, দুধ, নুডুলস, সুজি এবং চিনি বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃছানাউল ইসলাম। এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশু, প্রকল্প বাস্তবায়ন অফিসার নভেন্দু নারায়ন চৌধুরী উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউএনও মোঃ ছানাউল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর গৃহিত উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। তালিকা অনুসারে প্রথম ধাপে ধারাবাহিকভাবে দুইশত শিশুকে এ খাদ্য দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সকল শিশুকে দেওয়া হবে। দুর্যোগ মোকাবিলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে ত্রাণের জন্য কাউকে ঘড়ের বাইরে বের হতে হবে না।