নাটোরে লুকিয়ে বাড়িতে প্রবেশের সময় বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০

নাটোরে লুকিয়ে বাড়িতে প্রবেশের সময় বৃদ্ধার মৃত্যু

বুলবুল আহমেদ,নাটোর প্রতিনিধি: নাটোর জেলার নলডাঙ্গা খাজুরা গ্রামের এক বৃদ্ধা ঢাকা থেকে ফিরে লুকিয়ে বাড়িতে প্রবেশের সময় বাড়ির অদূরে মারা গেছে। এ ঘটনায় ওই বাড়ি লকডাউন করেছে প্রশাসন। এলাকাবাসী ও ননলডাঙ্গা উপজেলা নিবার্হী কর্মকর্তা সাকিব আল রাব্বি জানান, ভোরে খাজুরা শ্রীপুর পাড়া গ্রামের জয়নব বেওয়া ও তার সন্তানসহ ৫ জন ঢাকা থেকে খাজুরা গ্রামে আসেন। ভোর সাড়ে ৫টার টার দিকে লুকিয়ে বাড়িতে প্রবেশ করার সময় দেয়ালের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান। সম্প্রতি তার চোখ অপারেশন হওয়ায় তিনি চোখেও কম দেখতেন। পড়ে গিয়ে তার চশমা ভেঙে যায় মাথায় আঘাত লাগে। পরিবারের দাবি আতঙ্কে স্ট্রোক করে জয়নাব মারা গেছেন। খবর পেয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি ও নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির ঘটনাস্থলে গিয়ে বাড়িটি লকডাউন করে তাদের আনুষ্ঠানিক হোম কোয়ারান্টাইনে পাঠান। এসময় ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণ উপস্থিত ছিলেন। জয়নাবকে সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।


alokito tv

Pin It on Pinterest