নাটোর -পাবনা সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০

নাটোর -পাবনা সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত
বুলবুল আহাম্মেদ,নাটোর প্রতিনিধি: নাটোর-পাবনা মহসড়কে বড়াইগ্রাম উপজেলার সীমানা সংলগ্ন লালপুরের কদিমচিলান এলাকায় সড়ক দুর্ঘটনায় রহিম তালুকদার (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেনন। রহিম তালুকদার লালপুর উপজেলার গুদড়া গ্রামের মৃত মনিরুল ইসলামের পুত্র। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে। নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, তিনি আনুমানিক ৩ বছর যাবত মানসিক রোগে ভুগতেছিলেন। মাঝে-মাঝেই তিনি অজানার উদ্দেশ্যে এদিক-সেদিক চলে যেতেন, আমারা খোঁজ করে তাকে আবার বাড়িতে নিয়ে আসি। গতকাল মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে বাড়ি থেকে বের হন তিনি। পরে অজ্ঞাত যানবাহনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে টহলরত অবস্থায় কদিমচিলান এলাকা থেকে রহিম তালুকদারের মৃত লাশ উদ্ধার করা হয়। তিনি অজ্ঞাত যানবাহনের চাকায় ঘটনাস্থলে নিহত হয়েছেন।

alokito tv

Pin It on Pinterest