ঢাকা ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০
শাকিল আহম্মেদ নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি কর্মকর্তার পেনশনের জমানো টাকা দিয়ে রূপগঞ্জ ও সোনারগাঁও এলাকায় অসহায় , দরিদ্র , কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চিকিৎসাকর্মী অবসরপ্রাপ্ত শাহিদা বেগম তার নিজ পেনশনের জমানো টাকা দিয়ে করোনায় বিপাকে পড়া তার নিকটস্থ অসহায় , দরিদ্র, কর্মহীন, মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী ও রমজানের ইফতার সামগ্রী বিতরণ করেছেন। সোমবার বিকালে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চিকিৎসাকর্মী শাহিদা বেগম তাঁর পেনশনের জমানো টাকা দিয়ে তাঁর ছেলে শরিফ- বিদ্যুৎ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাইদুর রহমানের সহযোগিতায় রূপগঞ্জ ও সোনারগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় দরিদ্র, অসহায় পরিবারের মাঝে মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও রমজানে ইফতার সামগ্রী বিতরণ করেছেন । প্রতিটি পরিবারের জন্য চাল,ডাল,লবণ,তেল,সাবান ,আলু,পেঁয়াজ, চিনি, মুড়ি ও ছোলা বুট দেওয়া হয়। এ ছারাও শাহিদা বেগম তার পেনশনের টাকা থেকে বিভিন্ন সময় অসহায় মানুষের চিকিৎসা জন্য নগদ অর্থ প্রদান করে থাকেন। সামাজিক কাজে শাহিদা বেগম ও তাঁর পরিবার অনুদান প্রদান করে থাকে


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST