নাটোরে বড়াইগ্রামে হতদরিদ্রদের মাঝে এমপি আব্দুল কুদ্দুসের উপহার বিতরণ

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০

নাটোরে বড়াইগ্রামে হতদরিদ্রদের মাঝে এমপি আব্দুল কুদ্দুসের উপহার বিতরণ
আবু মুসা স্টাফ রিপোর্টার :-নাটোরের বড়াইগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় নাটোর -০৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি কর্মহীন ও হতদরিদ্র মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন। বুধবার সকালে নগর ইউনিয়নের – ০১ নং থেকে ০৯ নং ওয়ার্ডের মোট ৪৫০টি কর্মহীন- হতদরিদ্র পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে এ উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন নগর ইউনিয়নের চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু এবং এমপিপুত্র আসিফ আব্দুল্লাহ শোভন। এ সময় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি বলেন- গুরুদাসপুর বড়াইগ্রামের প্রত্যেকটি মানুষের জীবন আমাদের কাছে সমানভাবে মূল্যবান। করোনা ভাইরাস নিয়ে আপনারা আতঙ্কিত না হয়ে সচেতন হোন এবং নিয়মগুলো মেনে চলে ঘরে থাকুন। নিজে সুস্থ থাকুন, অন্যদের সুস্থ থাকতে সহায়তা করুন।

alokito tv

Pin It on Pinterest