নাটোরের সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্স সহ পূরো উপজেলা লকডাউন

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০

নাটোরের সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্স সহ পূরো উপজেলা লকডাউন

আবু মুসা স্টাফ রিপোর্টার :-দুই স্বাস্থ্য কর্মিসহ ৫ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ পূরো সিংড়া উপজেলাকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে লকডাউনের ঘোষনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন বানু।এদিকে গুরুদাসপুর উপজেলার নাজিরপুরে ২ করোনা রোগী সনাক্ত হওয়ায় নাজিরপুর ইউনিয়নকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।এদিকে করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।জেলা স্বাস্থ্য বিভাগ জানায়,গত ২২ ও ২৩ এপ্রিল নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর ৫/৬দিন পর পজিটিভ রিপোর্ট প্রদান করায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।মঙ্গলবারের রিপোর্টে নাটোরে ৮ জন করোনা পজিটিভ পাওয়া যায়।যাদের মধ্যে এক সপ্তাহ আগে মৃত্যু হয় একজনের।


alokito tv

Pin It on Pinterest