ঢাকা ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ ফিরোজ হোসাইন ,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে এই প্রথম ৩জনের করোনা সনাক্ত হয়েছে। আত্রাই স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের গোয়ালবাড়ীয়া গ্রামের আব্দুর রশিদের মাদ্রাসা পড়ুয়া ছেলে সাদিক(১৪), তার শাশুড়ী আনোয়ারা বিবি (৬২) কাজের লোক সামাদ আলী (৩২) কোভিক -১৯(করোনা ভাইরাসে) আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা রোকসানা হ্যাপি জানান, অন্য জেলা থেকে ধান কাটা শ্রমিক আসার পর ঐ বাড়ীর আক্রান্তদের মাঝে করোনার উপসর্গ দেখা দিলে ধানকাটা লোকসহ বাড়ীর সবার নমুনা সংগ্রহ করে পাঠিয়ে দেওয়া হয় । সেই সাথে তাৎক্ষনিক শ্রমিকসহ বাড়ীর লোকদের হোমকোয়ারেন্ট নিশ্চিত করা হয়। পাঠানো নমুনার রিপোর্টে ৩জনের করোনা সনাক্ত হয়। এছাড়া ২জন শ্রমিকের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST