শিবপুর ইউনিয়নে হতদরিদ্র পরিবারের জন্য হটলাইন সার্ভিস চালু।। কাজ করছে ইউনিয়ন ছাত্রলীগ

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০

শিবপুর ইউনিয়নে হতদরিদ্র পরিবারের জন্য হটলাইন সার্ভিস চালু।। কাজ করছে ইউনিয়ন ছাত্রলীগ
ভোলা প্রতিনিধি ॥ করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের বিশেষ নির্দেশনায় সকল কর্মক্ষেত্র বন্ধ হয়ে যাবার কারণে কর্মহীন হয়ে পড়ে সকল শ্রেনী পেশার মানুষ । এমন পরিস্থিতিতে কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানেল ৭নং শিবপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন। শিবপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিনের নির্দেশে শিবপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইমতিয়াজ বিন জিম ও ইব্রাহিম খলিল রাখানের নেতৃত্বে দশজন ছাত্রলীগ নেতাকর্মীরা এই হটলাইন সার্ভিসে কাজ করে যাচ্ছে। শিবপুর ইউনিয়নে চেয়ারম্যান তার নিজ অর্থায়নে ইউনিয়নে হটলাইন সার্ভিস চালুকরেছেন। হটলাইন সার্ভিসে ৫ কেজি চাল , ৫ কেজি আলু , ১ কেজি তৈল , ১ কেজি ডাল দেওয়া হচ্ছে। এ হটলাইন সার্ভিস ইউনিয়ন ছাত্রলীগের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। তার পাশাপাশি সচেতনতার লক্ষে বিভিন্ন স্পষ্টে লিফলেট টানিয়ে দেওয়া হচ্ছে এবং হাত ধোঁয়ার জন্য সাবান ও পানির ব্যবস্থা করেছেন শিবপুর ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন যতদিন করোনার এই মহামারি থাকবে ততোদিন অসহায় মানুষের মাঝে খাবার পৌঁছে দেয়ার এ কার্যক্রম অব্যাহত থাকবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest