নবাবগঞ্জে করোনা রোগীদের বাড়িতে পুষ্টিকর খাবার দিলেন ইউএনও নাজমুন নাহার

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০

নবাবগঞ্জে করোনা রোগীদের বাড়িতে পুষ্টিকর খাবার দিলেন ইউএনও নাজমুন নাহার
মোঃ হাসিম উদ্দিন আঞ্চরিক প্রতিনিধি । দিনাজপুরের নবাবগঞ্জে করোনা ভাইরাস(কোভিট-১৯) আক্রান্ত পরিবার গুলোর মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানে খাদ্য সমাগ্রী উপহার প্রদান করা হয়েছে । উপজেলায় গত ১৪ই এপ্রিল কুশদহ ইউনিয়নের কচুয়া গ্রামের এক জন ,গোলাপগঞ্জ ইউনিয়নের শাল দিঘিগুচ্ছ গ্রামের একজন ও শালখুরিরার একজন মোট তিন ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয় । এর পরেই ঐ তিন পরিবারসহ পাশের আরো ১৩০টি পরিবারকে লকডাউন ঘোষনা করেন উপজেলা প্রশাসন। লকডাউন পরিবার গুলোকে সরকারি সহয়তা ও খাদ্য সমাগ্রী প্রদান করেছেন উপজেলা প্রশাসন। আজ বুধবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যাগে করোনা শনাক্ত পরিবার তিনটির বাড়ীতে পুষ্টিকর খাদ্য উপহার সমাগ্রী পাঠিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার। উপহার সামগ্রীর মধ্যে ছিল কলা, আপেল, কমলা, ডিম, সাবান , খেজুরসহ বিভিন্ন ধরনের শাক ।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest