রাজশাহী ব্যুরো : করোনা ভাইরাস আক্রান্ত শঙ্কায় রাজশাহী মহানগর ও জেলায় নতুন করে আরো ৬ জনসহ ১২৭ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী সিটি কর্পোরেশন ও জেলার নয়টি উপজেলায় ৬ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এখন রাজশাহীর বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টাইনে আছেন ১২৭ জন। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৩৮ জন, বাঘা উপজেলায় ২৩ জন, চারঘাট উপজেলায় ০ জন, পুঠিয়া উপজেলায় ০ জন, দুর্গাপুর উপজেলায় ০ জন, বাগমারা উপজেলায় ১১ জন, মোহনপুর উপজেলায় ০ জন, তানোর উপজেলায় ৫৫ জন, পবা উপজেলায় ০ জন ও গোদাগাড়ি উপজেলায় ০ জন। হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছে ১৫৭৭ জন। এ পর্যন্ত মোট হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১৭০৪ জন। আজ বৃহস্পতিবার রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এখন পর্যন্ত রাজশাহীতে ১৩ জন করোনা রোগী আক্রান্ত হয়েছে। এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছে।