রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ১৫ জন

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০

রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ১৫ জন
রাজশাহী ব্যুরো : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে মোট ১৫ জনকে আটক করা হয়েছে। নগর পুলিশের অভিযানে আটক ৮ জনের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৫ জন, রাজপাড়া থানা ১ জন, পবা থানা ১ জন ও কাশিয়াডাঙ্গা থানা ১ জনকে আটক করে। যার মধ্যে ২ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, রাজশাহী জেলা পুলিশের অভিযানে আরো ৭ জনকে আটক করা হয়েছে।

alokito tv

Pin It on Pinterest