পায়রা বন্দরে দূর্ঘটনায় নির্মান শ্রমিক মানিকের মৃত্যু

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, মে ১, ২০২০

পায়রা বন্দরে দূর্ঘটনায় নির্মান শ্রমিক মানিকের মৃত্যু
মো. ওমর ফারুক
কলাপাড়া ( পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে অবস্থিত পায়রা বন্দরে নির্মানাধীন ছয়লেন সড়কের পাইলিংয়ের কাজ করতে গিয়ে মাথায় লোহার লুভারের অাঘাত লেগে মো. মানিক (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার) সকাল ৯ টার সময় পায়রা বন্দরের নির্মানাধীন ছয় লেন সড়কের টিয়াখালীর শরীফবাড়ি এলাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে। কলাপাড়া থানার এস আই মোজাম্মেল হক জানান, মানিকসহ বেশ কয়জন শ্রমিক পাইলিংয়ের কাজ করছিলেন। এ সময় পাইলিংয়ের লুভার ছিটকে মানিকের মাথায় আঘাত লাগে। এতে তার মাথায় রক্তক্ষরণ হয়ে সে মাটিতে পড়ে যায়। অন্য শ্রমিকরা উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিক মানিক ঠিকাদারী প্রতিষ্ঠান এম এম বিল্ডার্সের শ্রমিক ছিলেন। সে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রাজতারিকা গ্রামের তারা মিয়ার ছেলে। তিনি আরও জানান, আমরা খবর পেয়ে হাসপাতালে মৃতের লাশের সুরতহাল করেছি। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জে এইচ খান লেলিন বলেন, শক্ত কিছুর সাথে আঘাত লাগায় তাঁর মাথা থেতলে গেছে। এতে মস্তিস্কে রক্তক্ষরণ হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই সে মারা যায়।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest