মে দিবস উপলক্ষে মির্জাগঞ্জ ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ণের দোয়া অনুষ্ঠান

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, মে ১, ২০২০

মে দিবস উপলক্ষে মির্জাগঞ্জ ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ণের দোয়া অনুষ্ঠান
কামরুজ্জামান বাঁধন,
বিশেষ প্রতিনিধিঃ
মহান মে দিবস উপলক্ষে মির্জাগঞ্জ উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আত্মোৎসর্গকারী শ্রমিকদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ১১টায় উপজেলা সুবিদখালী নতুন মহাসড়ক সংলগ্ন উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্য্যালয়ে সাধারন সম্পাদক মো.শাহজালাল জোমাদ্দারের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় সভাপতি মো. আবদুল জলিল হাওলাদার,সহ-সভপতি মো.আ.খালেক,কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ বাদল প্রমূখ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মো. ফকরুল ইসলাম।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest