ঢাকা ৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, মে ১, ২০২০
বরিশালের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনায় বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণসচেতনতা ও লকডাউন কার্যকর এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ বাজার মনিটরিং করতে গত ২৪ ঘণ্টায় বরিশাল মহানগরে ০২ টি সহ সমগ্র জেলায় মোট ১২ টি মোবাইল কোর্ট ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। সরকারি নির্দেশনা অমান্য করায় মোবাইল কোর্টে সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আজ সকালঃ
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মারুফ দস্তেগীর বজ ০১/৫/২০২০ তারিখ মহানগরের ভাটিখানা বাজার বাজারে ২ টি মুদি দোকানে ৪০০০ টাকা অর্থদণ্ড আরোপ করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে মূল্য তালিকা প্রদর্শন না করা অপরাধে। তাছাড়াও কাঁচা বাজার মনিটরিং করা হয়।
মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাট এলাকায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মনিরা খাতুন কতৃত নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা কালে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা সঠিকভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ধারা ৩৮ মোতাবেক ২ মুদি দোকানীকে পৃথক দুইটি মামলায় সর্বমোট ৬,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেইসাথে এই এলাকার চাউলের আড়তসমূহে অভিযান পরিচালনা করে চালের বাজারের সার্বিক অবস্থা মনিটরিং করা হয়। রমজানকে উপলক্ষ্য করে কেউ দ্রব্যমূল্য বৃদ্ধি ও মজুদ করে বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও ব্যবসায়ীদেরকে সর্তক করা হয়।
গতকাল বিকালঃ
নগরীর নতুন বাজার, নথুল্লাবাদ ও সাগরদী বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। অভিযানকালে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় জিলাপি তৈরিতে ক্ষতিকর হাইড্রোজ ব্যবহারের অপরাধে কস্তুরী রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা এবং সাগরদী বাজারে খেজুর বিক্রেতার কাছে চার কেজি পঁচা খেজুর পাওয়ায় একই আইনে এক হাজার টাকাসহ মোট ৬,০০০/-টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে পঁচা খেজুরগুলো ডাস্টবিনে ফেলে দেয়া হয়।
এছাড়াও বিনা প্রয়োজনে বাইরে ঘুরাঘুরি না করার জন্য ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য সারা জেলার প্রতিটি মোড়ে মোড়ে এবং এলাকার গলিতে গলিতে সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, অজিয়র রহমান সদা সচেষ্ট এবং তাঁর নির্দেশনায় নিয়মিত জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসন কতৃক পরিচালিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST