ভোলায় বেড়িবাঁধে লকডাউনকৃত ৩০ পরিবারের মাঝে হেল্প এন্ড কেয়ারের খাদ্য সামগ্রি প্রদান

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, মে ২, ২০২০

ভোলায় বেড়িবাঁধে লকডাউনকৃত ৩০ পরিবারের মাঝে হেল্প এন্ড কেয়ারের খাদ্য সামগ্রি প্রদান
ভোলা প্রতিনিধি।। করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের বিশেষ নির্দেশনায় সকল কর্মক্ষেত্র বন্ধ হয়ে যাবার কারণে কর্মহীন হয়ে পড়ে সকল শ্রেনী পেশার মানুষ । এমন পরিস্থিতিতে বেড়িবাঁধে কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাড়ালো ভোলার সামাজিক সংগঠন হেল্প এন্ড কেয়ার এর প্রতিষ্ঠাতার ও ভোলা নিউজ২৪ডটকম এর ব্যাক্তিগত উদ্যোগে বেড়িবাঁধে অসহায় ছিন্নমূল হতদরিদ্র পরিবারের মাঝে রমজানের উপহার বিতরন করে। ১লা মে শুক্রবার বিকালে ভোলা তুলাতুলি বেড়িবাঁধে ৩০ টি পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিরত করা হয়। ভোলার জনপ্রিয় অনলাইন পএিকা ভোলা নিউজ ২৪ ডট কম পরিবারের অর্থায়নে সামাজিক সংগঠন হেল্প এন্ড কেয়ার এ উপহার সামগ্রী বিরত করেন। এ সময় হেল্প এন্ড কেয়ার প্রতিষ্ঠাতা রাকিব উদ্দিন অমি, সাধারণ সম্পাদক সিয়াম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজুর রহমান উপস্থিত ছিলেন। হেল্প এন্ড কেয়ারের প্রতিষ্ঠাতা,ভোলা নিউজ২৪ডটকম এর নির্বাহী সম্পাদক রাকিব উদ্দিন অমি বলেন করোনার এই মহামারিতে সারাদেশ আজ অবরুদ্ধ। কর্মহীন হয়ে পরেছে সকল শ্রেনীপেশার মানুষ।আমাদের প্রিয় নেতা আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি ইতিমধ্যে ভোলায় বিভিন্ন জায়গায় খাদ্য বিতরণ করেছেন প্রতিটি সংগঠনকেও সহায়তা করতে বলেছেন সেই ধারাবাহিকতায় আমরাও বেড়িবাঁধের অসহায় মানুষদের জন্য আমাদের এই ক্ষুদ্র রমজানের উপহার। সমাজের সকল বৃত্তবানদের উচিৎ এই মহামারির সময় অসহায় হতদরিদ্র পরিবারের পাশে এগিয়ে আশা।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest