উজিরপুর উপজেলার অসহায় মানুষের পাশে সাইফুল ইসলাম সুজন

প্রকাশিত: ২:৫৪ পূর্বাহ্ণ, মে ২, ২০২০

উজিরপুর উপজেলার অসহায় মানুষের পাশে সাইফুল ইসলাম সুজন
শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরো :- ব্যক্তির জন্য রাজনীতি নয়, জনগণের জন্যই রাজনীতি। বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদল নেতা সাইফুল ইসলাম সুজনের অনুদানে করোনার এই দুর্যোগপূর্ণ সময়ে জনগণের পাশে দাঁড়ানোর একটু ক্ষুদ্র প্রচেষ্টায় উজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মাঝে বরিশাল জেলা ছাত্রদল নেতা মারজান হৃদয় এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সরকারি হাতেম আলী কলেজ ছাত্রদল নেতা তানভীর হাওলাদার, যুবদল নেতা মাসুম মল্লিক, উজিরপুর উপজেলা ছাত্রদল নেতা তুফান হাওলাদার সহ আরো অনেক বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest