নাটোরে করোনা সংক্রামন ঝুকির আশংকায় লকডাউনে প্রায় রাস্তা ফাকা

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, মে ২, ২০২০

নাটোরে করোনা সংক্রামন ঝুকির আশংকায় লকডাউনে প্রায় রাস্তা ফাকা
আবু মুসা স্টাফ রিপোর্টারঃ সরকারি ছুটি ও দুযোর্গপূর্ন আবহাওয়ার কারনে লকডাউনের তৃতীয় দিন আজ শনিবার নাটোর শহর সকাল থেকেই রয়েছে ফাঁকা। রাস্তায় মানুষের উপস্থিতি ও সড়কে যান চলাচল খুব কম দেখা গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর জোড়ালো তৎপরতাও দেখা যায়নি। বন্ধ ছিল ছোট বড় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে নিয়মিত নমুনা পাঠানো হলেও সময় মত টেস্টের ফলাফল প্রদান না করায় করোনা ভাইরাস সংক্রমনের ঝুকির আশংকায় রয়েছে নাটোরের মানুষ।এ পর্যন্ত ৪৩৯টি নমুনার মধ্যে ২২৯টির ফলাফল পাওয়া গেছে। অবশিষ্ট ১৯৪টি পেন্ডিং পড়ে আছে।আর পেন্ডিং থাকার কারনে ১৬টি নমুনার মেয়াদ উত্তীর্ন হয়ে গেছে।

alokito tv

Pin It on Pinterest