ঢাকা ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, মে ২, ২০২০
হাসান আলম সুমন::
ঝালকাঠি নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিযনের পাওতা গ্রামের মরহুম কাদের মল্লিকের পুত্র হানিফ মল্লিকের ২ বিঘা জমির বোরধান (ইরি) (আজ) ২ মে শনিবার কুলকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচএম আখতারুজ্জামান বাচ্চু ও ইউপি সদস্যবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ নেতারা কেটে দেয়া।
ইউপি চেয়ারম্যান আখতারুজ্জান বাচ্চু জানান, ঝালকাঠি-২ আসনের মাননীয় সংসদ সদস্য দক্ষিন বাংলার উন্নয়নের রুপকার প্রাণ প্রিয় নেতা জননেতা আলহাজ্জ্ব আমির হোসেন আমু মহোদয়ের নির্দেশক্রমে কয়েকদিন ধরে কুলকাঠি ইউনিয়নের কয়েকটি গ্রামে ধান কেটে দেয়া হয়।

তিনি আরও জানান, কুলকাঠি ইউনিয়নে শ্রমিক সংকটে যারা এখনও ধান কাটতে পারেনি, তাদের ধান স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতারা কেটে দিবে। তবে এজন্য চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার কথা বলেন।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST