নলছিটিতে রোজা রেখে কৃষকের ধান কেটে বাসায় পৌছে দিচ্ছে সিদ্ধকাঠী ছাত্রলীগ

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, মে ২, ২০২০

নলছিটিতে রোজা রেখে কৃষকের ধান কেটে বাসায় পৌছে দিচ্ছে সিদ্ধকাঠী ছাত্রলীগ

নলছিটি প্রতিনিধি::
প্রাণঘাতী করোনাভাইরাস রোধে সারা দেশের মানুষ যখন ঘরবন্দী, তখন প্রাণের ভয়ে শ্রমিকেরাও গৃহবন্দী। শ্রমিক সংকটে পাকা ধান কাটতে না পারা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন সারা দেশের কৃষকরা।

নলছিটিতে ধান পেকে যাওয়ার সর্বত্রই ধান কাটাও শুরু করে দিয়েছে কৃষকরা। তবে করোনা মহামারীতে দেখা দিয়েছে শ্রমিক সংকট!

কৃষক বাঁচলে বাঁচবে দেশ এই স্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা যে দেশের এই ক্রান্তিকালে যে যার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ানোর আহবানে সাড়া দিয়ে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের মনিটরিং এ সারাদেশে কৃষকের ধান কাটছেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরেই ঝালকাঠি জেলা ছাত্রলীগ এর নির্দেশে বিভিন্ন উপজেলায় কৃষকদের ধান কেটে দিচ্ছেন জেলা-উপজেলার নেতা-কর্মীরা।

অদ্য শনিবার নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ অহিদুল ইসলাম মিথুনের নেতৃত্বে চল্লিশ জন ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে জোয়ার আওরা বুনিয়া গ্রামের কৃষক ইউনুছ হাওলাদার ও হাবিব হালাদারের দুইটি ক্ষেত্রের ধান কেটে বাড়িতে পৌছে দেয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি, শাকিল বেপারী, সেন্টু হাওলাদার , ০৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক, উজ্জ্বল হোসেন, রেদোয়ান খান রাব্বি, ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি, হাবিবুর রহমান বাবু, ০৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ফাইজুল আলম, রাসেল সিকদার, সাগর খান, রবিউল ইসলাম, শাকিল খান, পারভেজ মাঝি, রায়হান, শাহজাদা খান, সাকিব হাওলাদার, নাইম খান সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দরা।

অসহায় কৃষকের পাশে এসে ধান কেটে দিয়ে সিদ্ধকাঠী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম মিথুন বলেন, আমরা করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা ও ঝালকাঠি জেলা নলছিটি উপজেলা ছাত্রলীগের নির্দেশনা মতো আমাদের নিজ ইউনিয়নের যেসব গ্রামের কৃষক ধান কাটার জন্য শ্রমিক পাচ্ছে না আমরা চেষ্টা করতেছি তাদের ধান কেটে বাসায় পৌছে দিবো। এবং সকল অসহায় গরীব কৃষক ভাইদের জমিতে ধান কেটে দিয়ে সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest