ঢাকা ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, মে ২, ২০২০
নলছিটি প্রতিনিধি::
ঝালকাঠির নলছিটিতে সরকারী চাউল অবৈধভাবে মজুদ করার অপরাধে আঃ রহিম নামক এক মটরসাইকেল চালক কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের সাজা করাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
(আজ) ২ মে শনিবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাখাওয়াত হোসেন এ আদেশ প্রদান করেন।
অভিযুক্ত আঃ রহিম উপজেলার কুশঙ্গল ইউনিয়নের কুশঙ্গল গ্রামের বাসিন্দা বারেক হাওলাদারের পুত্র।
স্থানীয় সূত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে কুশঙ্গল গ্রামে রহিমের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৪ বস্তা সরকারি ভিজিডি ও জেলা পরিষদের চাউল জব্দ করে। পরে জব্দকৃত চাউল কুশঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় প্রদান করা হয় ও আঃ রহিম কে আটক করে নলছিটিতে নিয়ে আসেন নলছিটি পুলিশ।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST