নবাবগঞ্জে ধান ক্ষেত থেকে নবজাতক উদ্ধার

প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, মে ৩, ২০২০

নবাবগঞ্জে ধান ক্ষেত থেকে নবজাতক উদ্ধার
মোঃ হাসিম, আঞ্চলিক প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ধান ক্ষেত থেকে সদ্য ভুমিষ্ট হওয়া এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেছে এলাকাবাসী। আজ শনিবার বিকালে ভাদুরিয়া ইউনিয়নের ভাদুরিয়া ডুগডুগি রাস্তার পার্শ্বে ধান ক্ষেতের আইল থেকে শিশুটিকে উদ্ধার করেছে এলাকাবাসী। ওই ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আসমান জামিল জানান, বিকাল ৫ টার দিকে এলাকার দুই কৃষক তাদের ধানের ফসল দেখতে যাওয়ার পথে ভাদুরিয়া ও চাটশাল গ্রামের মাঝামাঝি স্থানে ধানের মাঠে আইলের মধ্যে তুলা ও কাপড়ে মোড়ানো অবস্থায় ভুমিষ্ট হওয়া শিশুটির কান্নার শব্দ পেয়ে শিশুটিকে উদ্ধার করে ভাদুরিয়া বাজারে পল্লী চিকিৎসকের নিকট নিয়ে যায়। পরে সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং উপজেলা প্রশাসনকে অবহিত করেন। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার সংবাদ পেয়ে ভাদুরিয়া বাজারে গিয়ে শিশুটিকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ শাহাজান আলী জানান- শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে। এখন পর্যন্ত শিশুটি সুস্থ আছে। উপজেলা নির্বাহী অফিসার জানান- বর্তমানে শিশুটি তার নিজ তত্বাবধায়নে তার সরকারি বাসায় রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশুটির নিবিড় স্বাস্থ্য সেবা প্রদান করছেন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest