লালপুরে গোপালপুর সুগার মিলের লেবারলাইনের হরিজনদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, মে ৩, ২০২০

লালপুরে গোপালপুর সুগার মিলের লেবারলাইনের হরিজনদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
সাহীন ইসলাম, লালপুর (নাটোর ) প্রতিনিধি । নাটোরের লালপুরে করোনা ভাইরাসে গোপালপুর সুগার মিলের লেবারলাইনের হরিজনদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ। কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের অসহায় ৫০ জন হরিজনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।আজ রোববার উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের লেবারলাইনের হতদরিদ্র কর্মহীন হরিজন পরিবারের মাঝে নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেন করেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী । এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা আ.লীগের সদস্য বাবুল আকতার, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গোপালপুর পৌর নির্বাচনে মেয়র প্রার্থী মো: সাইফুল ইসলাম, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

alokito tv

Pin It on Pinterest