সাহীন ইসলাম, লালপুর নাটোর প্রতিনিধি । করোনা ভাইরাস সংকটে উপার্জন বন্ধ হওয়ায় কর্মহীন দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের মাঝে নিজ তহবিল থেকে ব্যাক্তি উদোগে নগদ অর্থ বিতরণ করেছেন দুড়দুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। আজ (০৩ মে ) সকালে নাটেরের লালপুর উপজেলায় দুড়দুড়িয়া ইউনিয়নে ৯ টি ওয়ার্ডে কর্মহীন দরিদ্র , অসহায় ও মধ্যবিত্তদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে জন প্রতি ২ শত টাকা করে, ২ শতাধিক পরিবারকে এবং ৭০ জন ধান কাটা শ্রমিকদের রাস্তা খরচ পৌছে দিলেন সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন দুড়দুড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, দুড়দুড়িয়া ইউনিয়ন যুব দলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুল কাদের, মোস্তাক অহম্মেদ প্রমুখ।